শিরোনাম

স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন অনলাইনে

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন অনলাইনে
স্কয়ার গ্রুপ। ছবি: সিটিজেন গ্রাফিক্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইলস ডিভিশন। প্রতিষ্ঠানটি সার্ভেয়ার পদে জনবল নেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। গত ১১ জুন থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ২০ জুন পর্যন্ত। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার টেক্সটাইলস ডিভিশন

পদের নাম: সার্ভেয়ার

বিভাগ: পিআর অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি, সার্ভে ডিপ্লোমা কোর্স সম্পন্ন।

অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা: গার্মেন্টস, টেক্সটাইল, স্পিনিংয়ে কাজের দক্ষতা থাকতে হবে। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৫ থেকে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

কর্মস্থল: ঢাকা (উত্তরা)

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন

আবেদন শেষ: ২০ জুন ২০২৬

/জেএইচ/