‘আমরা জিততে চেয়েছিলাম’, ড্র করে হতাশ মরক্কো

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের গ্রুপপর্বের হাই-ভোল্টেজ ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত গোলে হারের মুখ থেকে রক্ষা পেয়েছে ব্রাজিল। নিউ জার্সিতে অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হলেও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের আটকে দিয়ে সন্তুষ্ট হতে পারেনি মরক্কো।
ম্যাচ শেষে আফ্রিকান দলটির কোচ মোহাম্মদ উয়াহবি তার খেলোয়াড়দের হতাশার কথা জানান। তিনি বলেন, তারা কেবল জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলেন। কাঙ্ক্ষিত জয় না পাওয়ায় ড্রেসিংরুমে এক ধরনের আফসোস কাজ করছে। ম্যাচের প্রথমার্ধেই সাইবারির গোলে এগিয়ে গিয়ে চমক দেখিয়েছিল মরক্কো। তবে সেই লিড তারা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ভিনিসিয়ুসের চমৎকার ফিনিশিং ব্রাজিলকে দ্রুত সমতায় ফেরায়। বিরতির পর দুই দলই বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি কেউ। মরক্কো কোচের মতে, অতিরিক্ত গরম আবহাওয়ার কারণে দ্বিতীয়ার্ধে খেলার গতি কিছুটা মন্থর হয়ে পড়েছিল।
তবে পূর্ণ পয়েন্ট না পেলেও ড্রয়ের মধ্য দিয়ে একটি অনন্য কীর্তি গড়েছে মরক্কো। ব্রাজিলের বিপক্ষে হার এড়িয়ে টানা ৩০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করেছে তারা। বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে বর্তমানে স্পেনের সঙ্গে যৌথভাবে দীর্ঘতম। আপাতত এ ম্যাচের ঘাটতিগুলো নিয়ে কাজ করে ১৯ জুন স্কটল্যান্ড এবং ২৪ জুন হাইতির বিপক্ষে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোর জন্য নতুন কৌশলে প্রস্তুতি নিচ্ছে আশরাফ হাকিমিরা।

হাইতিকে হারিয়ে ব্রাজিলকে পেছনে ফেললো স্কটল্যান্ড