শিরোনাম

১৪ জুন: ইতিহাসের এই দিনে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ জুন: ইতিহাসের এই দিনে
প্রতীকী ছবি

আজকের দিনটি কাল অতীত হয়ে যায়। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। বিভিন্ন ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা।

আজ ১৪ জুন ২০২৬, রবিবার। ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা– বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৮২০ - মোহাম্মদ আলী পাশার নেতৃত্বে মিশরীয় বাহিনী, সুদানে হামলা চালিয়ে দেশটির একটি বড় অংশ দখল করে নেয়।

১৮৩০ - ফরাসি বাহিনী আলজেরিয়ায় অভিযান শুরু করে। তবে ফ্রান্সের আগ্রাসনের বিরুদ্ধে আলজেরিয়ার জনগণ প্রথম থেকেই সোচ্চার ছিল।

১৮৩৯ - কলকাতায় বাংলা পাঠশালার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

১৮৩৯ - সংবাদ প্রভাকর বাংলা ভাষার প্রথম দৈনিক সংবাদপত্র হিসেবে আত্মপ্রকাশ করে।

১৮৫৫ - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় দ্বিতীয় ভাগ প্রকাশিত হয়।

১৯০৭ - নরওয়েতে নারীর ভোটাধিকার স্বীকৃত হয়।

১৯২৭ - ব্রিটিশ নারীদের ভোটাধিকার স্বীকৃত হয়।

১৯৪৯ - সাবেক সম্রাট বাও দাই’র নেতৃত্বে সায়গলে ভিয়েতনামী রাষ্ট্র প্রতিষ্ঠা।

১৯৭৫ - বেতবুনিয়ায় বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন।

১৯৮২ - ফক্‌ল্যান্ডস যুদ্ধ শেষ হয়।

১৯৯১ - ঐতিহাসিক নগরী লেনিনগ্রাদের নতুন নামকরণ পিটার্সবার্গ।

১৯৯৩ - তানসু সিলার তুরস্কের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত।

১৯৯৫ -আন্তর্জাতিক রক্তদাতা ফেডারেশনের উদ্যোগে প্রথম বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়।

১৯৯৭ - সিলেটের মাগুরছড়া গ্যাস ফিল্ডে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে।

১৯৯৯ - কসোভোতে প্রথম গণকবরের সন্ধান লাভ। ৮১টি কঙ্কাল উদ্ধার।

২০১৮ - রাশিয়ায় ২০১৮ ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়।

জন্ম:

১৭৩৬ - চার্লস অগাস্টিন কুলম্ব, ফরাসি পদার্থবিজ্ঞানী।

১৭৯৮ - ফ্রেঙ্কিসেক পোলাৎস্কি, চেক ইতিহাসবিদ ও রাজনীতিবিদ।

১৮১১ - হ্যারিয়েট বিচার স্টো, আমেরিকান লেখক এবং কর্মী।

১৮৪৮ - বার্নার্ড বোসাঙ্কুয়ে, ইংরেজ দার্শনিক ও রাজনৈতিক তাত্ত্বিক।

১৮৫৬ - আন্দ্রেই মার্কভ, রুশ গণিতবিদ।

১৮৬৮ - কার্ল লান্ডষ্টাইনার, ১৯৩০ সালে নোবেলজয়ী অষ্ট্রীয় জীববিজ্ঞানী ও চিকিৎসক।

১৮৭৫ - হাইনরিখ লুই ডি'অ্যারেস্ট, জার্মান বিজ্ঞানী ও নেপচুনের আবিষ্কর্তা।

১৮৮০ - সতীশচন্দ্র দাশগুপ্ত, প্রখ্যাত গান্ধীবাদী নেতা ও গঠনমূলক সেবাকার্য ও পল্লীউন্নয়নের বিভিন্ন পদ্ধতির আবিষ্কারক।

১৯০৩ - আলোন্‌জো চার্চ, মার্কিন গণিতবিদ এবং যুক্তিবিদ।

১৯০৯ - বার্ল আইভস, আমেরিকান অভিনেতা এবং গায়ক।

১৯১৭ - বিনয় ঘোষ, বাঙালি সমাজবিজ্ঞানী, সাহিত্য সমালোচক, সাহিত্যিক, লোকসংস্কৃতি সাধক, চিন্তাবিদ ও গবেষক।


১৯১৬ - ডরোথি ম্যাকগুইয়ার, আমেরিকান অভিনেত্রী।

১৯২০ - ভারতভূষণ ভল্লা, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।

১৯২৪ - জেমস হোয়াইট ব্ল্যাক, স্কটিশ ডাক্তার এবং ওষুধবিদ।

১৯২৮ - চে গেভারা, আর্জেন্টিনীয় বিপ্লবী।

১৯২৯ - অ্যালান ডেভিডসন, বিখ্যাত ও সাবেক অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেট তারকা।

১৯৩২ - হাসান হাফিজুর রহমান, বাংলাদেশী কবি, সাংবাদিক ও সমালোচক।

১৯৪৬ -ডোনাল্ড ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্রের ধনাঢ্য ব্যবসায়ী এবং ৪৫ তম রাষ্ট্রপতি।

১৯৪৭ - সেলিনা হোসেন, বাংলাদেশী লেখিকা।

১৯৫৫ - কিরণ খের, ভারতীয় মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী।

১৯৬৩ - মিজানুর রহমান সাঈদ, বাংলাদেশের অন্যতম প্রধান মুফতি

১৯৬৯ - স্টেফি গ্রাফ, জার্মান মহিলা টেনিস খেলোয়াড়।

১৯৭১ - প্রীতম চক্রবর্তী ভারতের জাতীয় পুরস্কার প্রাপ্ত বলিউড চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক, গীতিকার, কণ্ঠশিল্পী, যন্ত্রবাদক।

১৯৭৭ - বোয়েতা ডিপেনার, দক্ষিণ আফ্রিকার সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার।

মৃত্যু:

১৫৩৪ - শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু।

১৮৭৫ - হাইনরিখ লুই ডি'অ্যারেস্ট,একজন বিশিষ্ট জার্মান-ড্যানিশ জ্যোতির্বিজ্ঞানী।

১৮৭৭ - মেরি কার্পেন্টার, ভারত-প্রেমিক মহিলা শিক্ষাব্রতী ও সমাজসংস্কারক।

১৮৮৬ - আলেকজান্ডার নিকোলাইভিচ অস্ট্রোফস্কি, রাশিয়ান লেখক।

১৮৮৭ - মেরি কার্পেন্টার, ইংরেজ ভারতপ্রেমিক মহিলা শিক্ষাব্রতী ও সমাজসংস্কারক।

১৯২০ - মাক্স ভেবার, জার্মান সমাজবিজ্ঞানী, দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানী।

১৯২৭ - জেরোম কে. জেরোম, ইংরেজ লেখক।

১৯৪৬ - জন বেয়ার্ড, টেলিভিশনের আবিস্কারক।

১৯৯১ - পেগি অ্যাশক্রফ্‌ট, ইংরেজ অভিনেত্রী।

১৯৯৫ - ররি গ্যালাগার, আইরিশ ব্লুস অ্যান্ড রক বহু-যন্ত্রবাদক, সঙ্গীত রচয়িতা ও প্রযোজক।

২০০৭ - কার্ট ওয়াল্ডহেইম, অস্ট্রিয়ান কূটনীতিবীদ এবং রক্ষনশীল রাজনীতিবিদ।

সুশান্ত সিং রাজপুত, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।

দিবস ও অন্যান্য:

বিশ্ব রক্তদাতা দিবস।