শিরোনাম

পাকিস্তানের হামলায় আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত

সিটিজেন ডেস্ক
পাকিস্তানের হামলায় আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত
পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে যুদ্ধে আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত। ছবি: সংগৃহীত

পাক-আফগান সীমান্তের ডুরান্ড লাইনে পাকিস্তানের সেনাচৌকিতে হামলার পর আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। দেশটির বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর পরিচালিত ‘অপারেশন গজব-লিল হক’ অভিযানে কাবুলে ক্ষমতাসীন তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্কট্যাংক সংস্থা ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওসিন্ট)- এর ইউরোপ শাখা এক বার্তায় এ দাবি করেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৬টা ৩ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক পোস্টে ওসিন্ট ইউরোপের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পোস্টে বলা হয়েছে, পাকিস্তান বিমান বাহিনীর হামলায় কাবুলে ইসলামিক এমিরেট অব আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা কয়েকজন শীর্ষ তালেবান কমান্ডারসহ নিহত হয়েছেন।

উল্লেখ্য, ২০২১ সালে মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ত্যাগের পর দ্বিতীয় দফায় ক্ষমতা দখল করে সরকার গঠন করে তালেবান বাহিনী। বাহিনীর শীর্ষনেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা হন সেই সরকারের সর্বোচ্চ নেতা। তালেবান সরকার মূলত তার নির্দেশ ও দিকনির্দেশনা অনুযায়ী চলে।

আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা। ছবি: সংগৃহীত
আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা। ছবি: সংগৃহীত

তবে ক্ষমতা গ্রহণের পর থেকেই তালেবান সরকারের মদতপুষ্ট নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) বিভিন্ন সময় পাকিস্তানে হামলা চালিয়ে আসছে। তাদের নির্মূলের অংশ হিসেবে গত ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে সংক্ষিপ্ত বিমান অভিযান চালিয়েছিল পাকিস্তানের বিমানবাহিনী। অভিযানে দুই প্রদেশে নিহত হন ৮০ জনেরও বেশি মানুষ।

সেই অভিযানের ‘প্রতিশোধ’ নিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সীমান্তবর্তী ডুরান্ড লাইন এলাকায় পাক সেনাচৌকিগুলো লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় আফগানিস্তানের সেনাবাহিনী। আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ এক প্রতিবেদনে বলা হয়েছে, সেনাপ্রধান ফাসিহুদ্দিন ফিৎরাতের নির্দেশ অনুযায়ী রাত ১২টা পর্যন্ত ডুরান্ড লাইন এলাকায় অভিযান চালিয়েছে আফগান সেনারা। তাদের হামলায় নিহত হয়েছেন বেশ কয়েকজন পাক সেনা। এর পাশাপাশি বেশ কয়েকজন সেনাকে বন্দি করে নিয়ে যায় তারা।

হামলার সময়ে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক এক্স পোস্টে বলেছিলেন, ‘আমাদের সেনারা নাইট ভিশন এবং লেজার নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। এবার ওদের (পাক সেনাবাহিনী) আমরা নরকে পাঠাব।’

ডুরান্ড লাইনে হামলার মাত্র সাড়ে তিন ঘণ্টা পর রাত ৩টা ৪৫ মিনিটে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করে পাকিস্তান সেনাবাহিনী।

অভিযান শুরুর পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ‘আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন আপনাদের সঙ্গে আমাদের কেবল যুদ্ধ হবে। পাকিস্তানের সেনাবাহিনী সাগর থেকে ভেসে আসেনি। আমরা আপনাদের প্রতিবেশী– আপনাদের মতিগতি আমরা খুব ভালোভাবে জানি।’

/জেএইচ/