শিরোনাম

পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৪০

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৪০
দুর্ঘটনাকবলিত বাসে উদ্ধার অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা

পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া সীমান্তের কাছে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।

শুক্রবার (৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, শুক্রবার (৩ জুলাই) বেলুচিস্তানের শেরানি জেলার দানা সার এলাকা অতিক্রম করে বাসটি খাইবার পাখতুনখাওয়ার ডেরা ইসমাইল খান জেলায় প্রবেশ করার পরপরই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করে প্রশাসন।

এক বিবৃতিতে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর গণমাধ্যম ও রাজনৈতিকবিষয়ক সহকারী শাহিদ রিন্দ জানিয়েছেন, পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া সীমান্তের কাছে একটি যাত্রীবাহী বাস খাদে পড়েকমপক্ষে ৪০ জন নিহত এবং আরও আটজন আহত হয়েছেন। বাসটি কোয়েটা থেকে ৩৬ জন যাত্রী নিয়ে পেশাওয়ারের উদ্দেশে রওনা হয়েছিল। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জেলা প্রশাসনের উদ্ধারকারী দল এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার অভিযান চলছে এবং আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে, এক বিবৃতিতে এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বেলুচিস্তান সরকার।

/এসবি/