শিরোনাম

পাকিস্তানে বিদ্রোহী গোষ্ঠীর হামলা, ৯ পুলিশ নিহত

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
পাকিস্তানে বিদ্রোহী গোষ্ঠীর হামলা, ৯ পুলিশ নিহত
পুলিশ কর্মকর্তাদের মরদেহবাহী অ্যাম্বুলেন্সের সামনে স্থানীয়রা

পাকিস্তানের চেকপোস্টে ভয়াবহ হামলা চালিয়ে ৯ পুলিশকে হত্যা স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মির (বিএএলএ) যোদ্ধারা। একইসঙ্গে তারা ৫ জনকে অপহরণ করে নিয়ে গেছে বলেও অভিযোগ উঠেছে।

সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের জিয়ারাত জেলার একটি পুলিশ চেকপোস্টে এ ঘটনা ঘটে।

এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, সোমবার (৬ জুলাই) সন্ধ্যার পর জিয়ারাত জেলার মাঙ্গি এলাকায় একটি পুলিশ চেকপোস্টে অতর্কিত হামলা চালায় বিএলএর সশস্ত্র যোদ্ধারা। এ সময় তাদের সঙ্গে বন্দুকযুদ্ধে ৯ জন পুলিশ নিহত হন এবং ৫ জন পুলিশ সদস্যকে তারা অপহরণ করে নিয়ে যায়।

এদিকে, মঙ্গলবার (৭ জুলাই) এক বিবৃতিতে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বলেন, হামলাকারীরা ভারতের মদতপুষ্ট। সরকার দেশে শান্তি ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ ধরনের হামলা সরকারকে সেই প্রতিশ্রুতি থেকে টলাতে পারবে না।

সম্প্রতি আফগানিস্তানের সীমান্তবর্তী দুই পাকিস্তানি প্রদেশ খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড দিন দিন বাড়ছে। খাইবার পাখতুনখোয়ায় নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী টিটিপি এবং বেলুচিস্তানের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মির সঙ্গে ঘন ঘন সংঘাতে জড়াচ্ছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

/এসবি/