অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত
তাসনিম ঐশি

অস্ট্রেলিয়ার পার্থে এক সড়ক দুর্ঘটনায় তাসনিম ঐশি নামের এক বাংলাদেশি শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। এডিথ কাওয়ান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৭টা ৪৫ মিনিটে পার্থের ইন্ডিয়ান ওশান ড্রাইভ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

শুক্রবার (৯ অক্টোবর) অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানায়।

অস্ট্রেলিয়ার জনপ্রিয় সংবাদমাধ্যম সেভেন নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় দ্রুতগতির ধূসর রঙের বিএমডব্লিউর সামনের আসনে বসেছিলেন ঐশি। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বড় গাছে সজোরে ধাক্কা খায়। এ সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে গাড়িতে থাকা বাকি তিন যাত্রী সৌভাগ্যক্রমে বেঁচে যান।

বাংলাদেশি শিক্ষার্থীর আকস্মিক ও অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে হাইকমিশন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর ও আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে হাইকমিশন।

/এমএকে/