রানওয়েতে মুখোমুখি ২ বিমান, অল্পের জন্য এড়ালো সংঘর্ষ

সিজেডএন ডেস্ক

অস্ট্রেলিয়ার সিডনি বিমানবন্দরে দুটি যাত্রীবাহী বিমান মুখোমুখি সংঘর্ষের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে। রবিবার (৯ আগস্ট) রানওয়েতে উড্ডয়নের প্রস্তুতিলগ্নে জেটস্টার এয়ারওয়েজের একটি বিমান এবং কাতার এয়ারওয়েজের একটি বোয়িং ৭৭৭ বিপজ্জনকভাবে মুখোমুখি চলে আসে। পরিস্থিতি সামাল দিতে পাইলটরা জরুরি ব্রেক কষলে একটি বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও এক ক্রু সদস্য আহত হন। বিমান নিরাপত্তা পর্যবেক্ষণকারী সংস্থা অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো ইতোমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে।
ঘটনা সূত্রে জানা যায়, জেটস্টারের এ৩২০ বিমানটি কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টের উদ্দেশ্যে উড্ডয়নের জন্য রানওয়েতে ট্যাক্সি করছিল। ঠিক সেই মুহূর্তে পাইলটরা দেখতে পান, ক্রসিং ট্যাক্সিওয়ে দিয়ে কাতার এয়ারওয়েজের বোয়িং ৭৭৭ বিমানটিকে একটি বিশেষ টাগবোট দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, যা তাদের বিমানের একদম কাছাকাছি চলে এসেছে। নিশ্চিত সংঘর্ষ এড়াতে উভয় বিমানের পাইলট তাৎক্ষণিকভাবে কড়া ব্রেক চেপে বিমান দুটিকে থামিয়ে দেন।
হঠাৎ এভাবে ব্রেক কষায় ঘটে যায় আরেকটি অঘটন। ঝাঁকুনিতে জেটস্টারের ভেতরে থাকা একজন কেবিন ক্রু সদস্য আহত হন। অন্যদিকে কাতার এয়ারওয়েজের বিমানটিকে টেনে নেওয়া টাগবোটটির সংযোগস্থল ও বিমানের সামনের চাকা ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পর কোয়ান্টাসের অঙ্গপ্রতিষ্ঠান জেটস্টার জানিয়েছে, তাদের পাইলটরা এয়ার ট্রাফিক কন্ট্রোলের নির্দেশনা সঠিকভাবে মেনে চলছিলেন। কিন্তু অন্য বিমানটি আচমকা সামনে চলে আসায় পাইলটরা বাধ্য হয়ে জোরে ব্রেক করেন। এয়ারলাইন্সটি তাদের নিজস্ব পর্যায় থেকেও বিষয়টি খতিয়ে দেখছে। তবে কাতার এয়ারওয়েজের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিমান চলাচল ব্যবস্থাপনা সংস্থা এয়ারসার্ভিসেস অস্ট্রেলিয়া জানিয়েছে, তদন্ত চলায় মূল কারণ এখনই বলা যাচ্ছে না, তবে দুর্ঘটনা এড়াতে ও প্রস্থান স্বাভাবিক রাখতে বিমান উড্ডয়নে অতিরিক্ত সময় ব্যবধান কার্যকর করা হয়েছে। উল্লেখ্য, এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের কর্মীসংকটের কারণে সিডনি বিমানবন্দরে ফ্লাইট চলাচলে ব্যাপক বিলম্ব হওয়ার ঠিক পরদিনই এ পরিস্থিতির সৃষ্টি হলো।
সূত্র: রয়টার্স

ক্যালিফোর্নিয়ায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত