শিরোনাম

কাতারে গ্যাস কারখানায় বিস্ফোরণ, নিহত ১৩

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
কাতারে গ্যাস কারখানায় বিস্ফোরণ, নিহত ১৩
কাতারের একটি গ্যাস কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

কাতারের রাস লাফান শিল্পনগরীর একটি গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভারতীয় ও পাকিস্তানিসহ ১৩ জন নিহত হয়েছেন।

সোমবার (২২ জুন) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন কাতারের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান কাতারএনার্জির প্রধান নির্বাহী আল-কাবি।

তিনি বলেন, রাস লাফান শিল্পনগরীর বারজান স্থানীয় গ্যাস সরবরাহ কেন্দ্রে পরিচালন কার্যক্রম শুরুর সময় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ভারতীয় ও পাকিস্তানি নাগরিক মিলিয়ে ১৩ জন নিহত হয়েছেন। তবে এর মধ্যে ঠিক কতজন কোন দেশের, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে ভারত, কাতার, তানজানিয়া, পাকিস্তান, গিনি, নেপাল, বাংলাদেশ, কেনিয়া ও নাইজেরিয়ার নাগরিক রয়েছেন।

এদিকে, এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাস।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দূতাবাস জানিয়েছে, রাস লাফানে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।

/এসবি/