যুদ্ধবিরতির আধা ঘণ্টার মধ্যেই লেবাননে হামলা ইসরায়েলের

সিজেডএন ডেস্ক

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পরেই দক্ষিণ লেবাননে চারটি বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্যে নাবাতিয়েহ শহরে একটি, কাফার তেবনিতে দুটি এবং কাফার সিরে একটি হামলা চালানো হয়েছে। এছাড়াও আলাদা একটি স্থানে কামান হামলা চালিয়েছে ইসরায়েল।
এটাকে ঠিক যুদ্ধবিরতি বলে মনে করছেন না বিশ্লেষকরা। তারা এটাকে একই ঘটনার পুনরাবৃত্তি বলছেন।
লেবাননের টায়ার থেকে আল জাজিরার সাংবাদিক হাইডি পেট জানিয়েছেন, প্রতিবার যুদ্ধবিরতি ঘোষণা করা হলেই আমরা রণক্ষেত্রে নতুন করে সামরিক তৎপরতা দেখতে পাই। এর ফলে অনেকেই যুদ্ধবিরতির প্রকৃত অর্থ নিয়ে প্রশ্ন তুলছেন।
এর আগে লেবাননের স্থানীয় সময় বিকাল ৪টা থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানান মার্কিন এক কর্মকর্তা।
নাম প্রকাশ না করার শর্তে তিনি রয়টার্সকে বলেন, দিনের শুরুতে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। তবে এরপর ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতাকারীরা ইরানের সহায়তায় এই সমঝোতায় পৌঁছেছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা চুক্তিতে সব ফ্রন্টে হামলা বন্ধের কথা বলার পর এ ঘটনা ঘটেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। কিন্তু পরে একজন মুখপাত্র বলেছেন, তাদের বাহিনী তাৎক্ষণিক হুমকিগুলো দূর করা অব্যাহত রাখবে।
ইসরায়েলি সামরিক মুখপাত্র বলেন, দক্ষিণ লেবাননে হুমকির জবাব দিতে এবং হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসরায়েলি বাহিনীর ‘অভিযানের স্বাধীনতা’ রয়েছে।
সূত্র: আল জাজিরা, বিবিসি

ইসরায়েল চুক্তি মেনে চলবে কি না সন্দিহান লেবানিজরা