ঝুম বৃষ্টিতে শুরু সকাল, কেমন যাবে সারাদিন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে বৃষ্টির মাধ্যমে শুরু হয়েছে সকাল। কোথাও গুঁড়ি গুঁড়ি, আবার কোথাও ঝুম বৃষ্টি। সেইসঙ্গে রাস্তায় পানি জমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ।
বুধবার (২৬ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর শনির আখড়ায় বৃষ্টির মধ্যেই কর্মস্থলের উদ্দেশে বের হয়েছেন বেসরকারি চাকরিজীবী ও সাধারণ খেটে খাওয়া মানুষ। তাদের কারও হাতে ছাতা, আবার কেউ কেউ রেইনকোট পড়েছেন। সরকারি ছুটি থাকায় আজ যানবাহনও কম ছিলো। এজন্য ভোগান্তিতে পড়েছেন তারা। তবে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরমের সঙ্গে লোডশেডিংয়ের প্রভাবে জনজীবন অতিষ্ট হয়ে ওঠে। ফলে সকালের এ বৃষ্টি বেশ স্বস্তি নিয়েও এসেছে।
এদিকে মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে ঢাকা ও এর আশপাশের এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস। এতে বলা হয়, আজ দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেইসঙ্গে হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণ থেকে দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ফিলিপাইনে ভারী বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে নিহত ২৩