ট্রাম্পের মন্তব্যের পর কমলো তেলের দাম

ট্রাম্পের মন্তব্যের পর কমলো তেলের দাম
সিটিজেন জার্নাল ডেস্ক

যুদ্ধ বন্ধে চলমান আলোচনায় অগ্রগতি থাকলে ইরানে আর হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই বক্তব্যের পর মধ্যপ্রাচ্য পরিস্থিতি শান্ত হওয়া এবং হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ বৃদ্ধি পাওয়ার আশায় এশিয়ার বাজারে তেলের দাম কমতে শুরু করেছে।
সোমবার (৮ নভেম্বর) এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অর্ধশতাংশের বেশি কমে যায়।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৫০ শতাংশের বেশি নয়, বরং অর্ধশতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯৭ ডলার ৬৭ সেন্টে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের ফিউচার দাম কমে ব্যারেলপ্রতি ৯০ ডলার ৫১ সেন্টে দাঁড়িয়েছে।
ইরান যুদ্ধ নিয়ে উত্তেজনা কমার সম্ভাবনা তৈরি হওয়ায় তেলের বাজারে এর প্রভাব পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ, মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।
এদিকে ট্রাম্পের বক্তব্যের মধ্যেই হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনার খবর পাওয়া গেছে। ইরান ও যুক্তরাষ্ট্র উভয় দেশই জানিয়েছে, তারা হরমুজ প্রণালিতে অথবা এর কাছাকাছি এলাকায় জাহাজে হামলা চালিয়েছে।
সূত্র: আল জাজিরা

আরব উপসাগরে তেলবাহী ট্যাঙ্কারে হামলা, নাবিক নিহত