ভিজিটর ভিসা নিয়ে নতুন সতর্কতা মার্কিন দূতাবাসের

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ভিজিটর ভিসা নিয়ে নতুন সতর্কতা মার্কিন দূতাবাসের
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস

ভিজিটর ভিসা নিয়ে নতুন করে সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। মার্কিন ভিজিটর ভিসা সংক্রান্ত নিয়মকানুন যথাযথভাবে মেনে চলতে বলা হয়েছে। অন্যথায় ভিসার আবেদন প্রত্যাখ্যান করা হতে পারে।

সোমবার (৯ নভেম্বর) দূতাবাসের ফেসবুক পেজে এ সতর্কবার্তা দেওয়া হয়।

এতে বলা হয়, আপনি যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়ম মেনে চলবেন বলে কনস্যুলার অফিসার নিশ্চিত না হলে, তিনি আপনার ভিসার আবেদন প্রত্যাখ্যান করতে পারেন। ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করা আপনার নিজের দায়িত্ব বলেও উল্লেখ করা হয়।

এর আগে গত ৭ নভেম্বর এক সতর্কবার্তায় মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বিদেশি নাগরিকেরা চিকিৎসার খরচ মেটাতে সরকারি সহায়তা নিলে তা ভিসার শর্তের অপব্যবহার হিসেবে বিবেচিত হবে। এমনকি এই ভুলের কারণে সংশ্লিষ্ট ব্যক্তি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ীভাবে অযোগ্য বা নিষিদ্ধ হতে পারেন।

এতে বলা হয়, ভিসা সম্পর্কে মনে রাখুন, যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বিদেশি নাগরিকেরা চিকিৎসার খরচ মেটাতে সরকারি সহায়তা নিলে তা ভিসার শর্তের অপব্যবহার হিসেবে বিবেচিত হয়। আপনি ভিসার শর্তের অপব্যবহার করলে বা যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য বিবেচিত হতে পারেন।

/জেএইচ/