পুনরায় যুদ্ধ শুরু করলে ভয়াবহ জবাব দেওয়া হবে: রেজাই

সিটিজেন জার্নাল ডেস্ক

যুক্তরাষ্ট্রের নির্বাচন ও চলমান উত্তেজনা নিয়ে ট্রাম্প প্রশাসনকে এক হাত নিলেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসিন রেজাই। শনিবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন, ওয়াশিংটন যুদ্ধ ও নির্বাচন- উভয় ক্ষেত্রেই হেরেছে। একই সঙ্গে নতুন করে কোনো হামলা চালানো হলে যুক্তরাষ্ট্রকে এক বিধ্বংসী প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেছেন তিনি।
নিজের পোস্টে মার্কিন প্রশাসনের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির দিকে ইঙ্গিত করে রেজাই লেখেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পরাজয় স্বীকার করেছেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পদত্যাগ করতে চলেছেন, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বরখাস্ত হতে চলেছেন এবং ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার এখন একজন পডকাস্টার। এর পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধ শুরু করলে, আপনারা এক বিধ্বংসী প্রতিক্রিয়ার সম্মুখীন হবেন।
রেজাইয়ের এসব দাবির পেছনে সম্প্রতি প্রকাশিত বেশ কিছু মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনের সূত্র থাকলেও, মূল বাস্তবতা কিছুটা ভিন্ন। সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর ভ্যান্স বলেছিলেন, আমাদের হারের কারণ হলো যুদ্ধ। একই সুর শোনা গেছে ট্রাম্পের মুখেও। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ট্রাম্প স্বীকার করেছেন এ হারের পেছনে যুদ্ধের ভূমিকা ছিল।
মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস জানায়, ট্রাম্প তার উপদেষ্টাদের সঙ্গে হেগসেথকে সরিয়ে দেওয়া নিয়ে আলোচনা করেছেন। তবে ট্রাম্প প্রকাশ্যে দাবি করেছেন যে হেগসেথ খুব ভালো কাজ করছেন এবং এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির হয়ে লড়ার জন্য রুবিও প্রশাসন ছাড়তে পারেন বলে জল্পনা রয়েছে, তবে এর কোনো নির্দিষ্ট সময়সীমা বা আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আর সেন্টকম কমান্ডারকে পডকাস্টার হিসেবে আখ্যা দেওয়ার পেছনে কারণ হলো, সম্প্রতি সেন্টকম ইনসাইড সেন্টকম নামের একটি নতুন ইউটিউব পডকাস্ট চালু করেছে। এর প্রথম পর্বে অতিথি হিসেবে ছিলেন কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার।
সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালি ও যুদ্ধক্ষেত্রে ট্রাম্পকে রাজনৈতিক ও কৌশলগতভাবে পরাজিত করার দাবি করে আসছিলেন রেজাই। তবে এ সব টানা-পোড়েনের মধ্যেও দুই দেশের মধ্যে কূটনীতির দরজা একেবারে বন্ধ হয়নি। কাতারকে মাধ্যম বানিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে।
সূত্র: ডন

ইরানের পারমাণবিক তথ্যে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের