চমক রেখে দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা বাংলাদেশের

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ১৬ সদস্যের টেস্টে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রায় ৪ বছর পর টেস্ট দলে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ নাঈম। প্রথমবারের মতো ডাক পেয়েছেন মাহফিজুল ইসলাম রবিন।
২০২২ সালের নিউজিল্যান্ড সফরের দলে ডাক পেয়েছিলেন নাঈম। সেই সিরিজে অভিষেকের পর আর কখনো টেস্ট খেলা হয়নি তার। জাতীয় ক্রিকেট লিগে দারুণ ছন্দে আছেন। ৭ ইনিংসে ৩ সেঞ্চুরি আর ১ ফিফটি করেছেন, রান তুলেছেন ৬১২।
রবিনও রানের বন্যা বইয়ে দিচ্ছেন। ১০ ইনিংস খেলে করেছেন ৩ সেঞ্চুরি, রান করেছেন ৬৭২।
সাদমান ইসলামের বাদ পড়াটা নিশ্চিতই ছিল। তার জায়গায় ঢুকেছেন নাঈম। ওদিকে অমিত হাসান বাদ পড়েছেন কোনো ম্যাচ না খেলেই।
দুই ম্যাচ সিরিজের প্রথমটি আগামী রবিবার জোহানেসবার্গে। সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ নভেম্বর। এরপর সাদা বলের সিরিজে দুই দল খেলবে তিনটি করে ম্যাচ।
বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ ও মাহফিজুল ইসলাম রবিন।

৭ হাজার রানের মাইলফলকে মুশফিকুর রহিম