শেখ হাসিনার নতুন পাসপোর্ট-এনআইডির আবেদনের ই-মেইল ঢাকায় পাঠিয়েছে দিল্লি হাইকমিশন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনার নতুন পাসপোর্ট-এনআইডির আবেদনের ই-মেইল ঢাকায় পাঠিয়েছে দিল্লি হাইকমিশন
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দেশে ফেরার উদ্দেশে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে, যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের কাছ থেকে একটি ইমেইল পেয়েছে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন। সেই ইমেইলে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার আবেদন জানানো হয়েছে।

কূটনৈতিক সূত্র একই সঙ্গে জানিয়েছে, এটি যে শেখ হাসিনার আবেদন তা বোঝার উপায় নেই। আবেদনটি যে শেখ হাসিনার পক্ষ থেকে পাঠানো হয়েছে, সেটার কোনো প্রমাণ নেই। কারণ, ওই ই–মেইলে শেখ হাসিনার ‘অথোরাইজেশন’ সংক্রান্ত কোনো নথি ছিল না। কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে কেউ আবেদন করলে তার অথোরাইজেশন থাকতে হয়।

দিল্লির কূটনৈতিক একটি সূত্র আজ সোমবার (৯ নভেম্বর) সকালে ই–মেইল পাওযার বিষয়টি নিশ্চিত করেছে। মেইল পাওয়ার পর দিল্লি হাইকমিশন ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ম্যাট্রিক্সের মেইলের শুরুতে আইনজীবী লিখেছেন, তিনি শেখ হাসিনার আইনজীবী হিসেবে তার পক্ষে যোগাযোগ করছেন। এরপর কয়েকটি বিষয় তুলে ধরে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে।

/আরএ/