ইরান যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের, তেলের দাম কমলো সাড়ে ৮ শতাংশ

সিটিজেন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে’– এমন মন্তব্য করার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। ইতোমধ্যে ব্যারেলপ্রতি তেলের দাম শতকরা হিসেবে প্রায় ৮ দশমিক ৫ শতাংশ কমেছে।
অপরিশোধিত জ্বালানি তেলের দুই প্রধান সূচকব্র্যান্ড ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয়েরই দাম কমেছে। এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (১০ মার্চ) দিনের শুরুতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ৯২ দশমিক ৫০ ডলারে, যা আগের দিন সোমবারের তুলনায় ৮ দশমিক ৫ শতাংশ কম। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৮৮ দশমিক ৬০ ডলারে, যা সোমবারের দামের তুলনায় প্রায় ৯ শতাংশ কম।
\ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত এবং হরমুজ প্রণালিতে নিরাপত্তা সংকটের কারণে গত কয়েক দিন ধরেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছিল। গত ৮ মার্চ রোববার তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে এবং গত চার বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড গড়ে।
বিবিসির তথ্য অনুযায়ী, সেদিন আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয় ১০৮ দশমিক ৬৮ ডলারে এবং ডব্লিউটিআই বিক্রি হয় প্রায় ১০৮ ডলারে। আগের দিন শনিবারের তুলনায় রোববার ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৮ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম প্রায় ২০ শতাংশ বেড়েছিল।
সোমবারও এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত ছিল। তবে সেদিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে। তার এই মন্তব্যের পর থেকেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে শুরু করে।
তবে বাজার এখনো তুলনামূলক চড়া অবস্থায় রয়েছে। বিবিসির তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় আন্তর্জাতিক বাজারে এখনও তেলের দাম প্রায় ৩০ শতাংশ বেশি রয়েছে।