শিরোনাম

গাজার মতোই লেবাননের গ্রামগুলো গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল

সিটিজেন ডেস্ক
গাজার মতোই লেবাননের গ্রামগুলো গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল
বুলডোজার দিয়ে লেবাননের একটি গ্রামের বাড়িঘর ধ্বংস করছে ইসরায়েলি সৈন্যরা। ছবি: সংগৃহীত

গাজা উপত্যকার মতোই দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে তান্ডব চালাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির সেনাসদস্যরা সরাসরি এ তথ্য নিশ্চিত করেছেন।

সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, তারা লেবাননের সীমান্তবর্তী এলাকায় ঠিক তেমন আচরণই করছেন যা তারা গাজায় করেছিলেন। সেখানে ধ্বংস করার জন্য বাড়িঘরের একটি সুনির্দিষ্ট তালিকা আগে থেকেই তৈরি রাখা হয়েছে এবং প্রতিদিন কতগুলো ভবন গুঁড়িয়ে দেওয়া হলো, মূলত তার ভিত্তিতেই অভিযানের সাফল্য বা অগ্রগতি পরিমাপ করা হচ্ছে।

হারেৎজের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, নতুন সামরিক ফাঁড়ি বা আউটপোস্ট নির্মাণের জন্য জায়গা পরিষ্কার করতে সীমান্তের কাছের গ্রামগুলোতে বুলডোজার দিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। অভিযানে অংশ নেওয়া একজন সেনাসদস্য জানিয়েছেন, সেখানে যেসব নতুন স্থাপনা তৈরি করা হচ্ছে, সেগুলো দেখে মনে হচ্ছে ইসরায়েলি বাহিনী সেখানে দীর্ঘমেয়াদে বা স্থায়ীভাবে অবস্থানের পরিকল্পনা করছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে ইসরায়েলি সৈন্যরা লেবাননের লিতানি নদীর প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে এবং সীমান্ত থেকে অন্তত তৃতীয় সারির গ্রামগুলো পর্যন্ত অগ্রসর হয়ে নিজেদের অবস্থান সুসংহত করার চেষ্টা করছে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/