শিরোনাম

মার্কিন চাপের মুখে ইসরায়েল

সিটিজেন ডেস্ক
মার্কিন চাপের মুখে ইসরায়েল
ইসরায়েলি হামলায় লেবাননে ধ্বংসস্তুপের পাশে উদ্ধারকর্মী। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির পর লেবাননে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এই হামলাকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে অভিযোগ করেছ ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন যুদ্ধবিরতিতে লেবাননও অন্তর্ভুক্ত। তবে ইসরায়েল এটা অস্বীকার করে দক্ষিণ লেবাননে বড় ধরনের হামলা চালিয়েছে।

এদিকে যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের ওপর যুক্তরাষ্ট্রের চাপ বাড়ছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো দেশটির সরকারি কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, লেবানন সংঘাত কমাতে ইসরায়েলের ওপর যুক্তরাষ্ট্রের চাপ রয়েছে। পাশাপাশি ইউরোপীয় দেশগুলোও লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেখা গেছে, বিশেষ করে বৈরুত এলাকায় ইসরায়েলি হামলার মাত্রা কিছুটা কমেছে। বুধবারের বড় ধরনের হামলার পর লেবাননের রাজধানীতে আর কোনো নতুন বিমান হামলার ঘটনা ঘটেনি।

তবে দক্ষিণ লেবাননে এখনো সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে। এর মধ্যেও বৈরুত অঞ্চলে হামলা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে এটি পরিকল্পিত কি না, তা এখনো স্পষ্ট নয়।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/