অর্থের বিনিময়ে মোদিকে হত্যার পরিকল্পনা, যুবক আটক

সিটিজেন ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘হত্যা’ পরিকল্পনার অভিযোগে বিহারে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত ওই যুবক যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থাকে ইমেইল করে অর্থের বিনিময়ে মোদিকে হত্যার প্রস্তাব দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্যা হিন্দু।
অভিযুক্ত ওই যুবকের নাম আমান তিওয়ারি। তিনি বিহারের বক্সার জেলার আরারিয়া গ্রামের বাসিন্দা।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৮ এপ্রিল) ২২ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে বিহার পুলিশ। অভিযোগ অনুযায়ী,গ্রেপ্তারকৃত ওই যুবক যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)-কে ইমেইল করে অর্থের বিনিময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘হত্যা’ করার প্রস্তাব দিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন, ২২ দিনের মধ্যেই তিনি এ কাজ সম্পন্ন করতে পারবেন।
পুলিশ জানিয়েছে, গত বছরের অক্টোবরে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)-কে এই ইমেইল পাঠানো হয়েছিল। এ বিষয়ে গোপন তথ্য পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ এবং বক্সারের সিমরি থানার অধীনে একটি মামলা দায়ের করা হয়।
বক্সারের পুলিশ সুপার শুভম আর্য বলেন, আমান তিওয়ারি সিআইএকে ইমেইল পাঠিয়ে ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তা ভঙ্গ করার বিনিময়ে অর্থ দাবি করেছিলেন। সে বলেছিল, ২২ দিনের মধ্যে মোদিকে হত্যা করতে পারবে।
উল্লেখ্য, ২০২২ সালে কিশোর বয়সে কলকাতা ও বক্সার পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়েছিল আমান তিওয়ারিকে। সেসময় তিনি কলকাতা বিমানবন্দর উড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ভুয়া ইমেইল পাঠিয়েছিলেন বলে অভিযোগ ছিল।
তদন্তকারীরা মনে করছেন, এর পেছনে মূল উদ্দেশ্য ছিল অর্থ।
তদন্তে উঠে এসেছে, অর্থ পাওয়ার আশায় তিনি এই প্রস্তাব দিয়েছিলেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই তা বাস্তবায়নের অর্থাৎ মোদিকে হত্যা করা হবে বলে দাবিও করেছিলেন।