শিরোনাম

ঐক্যবদ্ধ থাকলে কেউ পরাজিত করতে পারবে না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
ঐক্যবদ্ধ থাকলে কেউ পরাজিত করতে পারবে না: প্রধানমন্ত্রী
ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনীর দরবারে কথা বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

সশস্ত্র বাহিনীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১২ এপ্রিল) ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনীর দরবারে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়, দেশের সম্পদ। এটি রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য গঠিত একটি জাতীয় প্রতিষ্ঠান। তাই সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চায় সরকার। একটি ঐক্যবদ্ধ সশস্ত্র বাহিনী থাকলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না।

তারেক রহমান বলেন, সেনাবাহিনীর মূল দায়িত্ব হলো দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং এই দায়িত্ব পালনে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা বিভাজন গ্রহণযোগ্য নয়।

পিলখানা হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, ওই ঘটনার মাধ্যমে সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল এবং অতীতে বিভিন্ন সময়ে নানা ঘটনা ও কর্মকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল ও বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে।

/এফআর/