ত্রাণমন্ত্রী এখন অনেকটাই সুস্থ: একান্ত সচিব
নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৯: ৫৬

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: সংগৃহীত
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এখন অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব সেলিম আহমদ। শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।
সেলিম আহমদ বলেন, ত্রাণমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। আরও অনেকে উনার খোঁজখবর নিয়েছেন। তবে চিকিৎসকদের অনুমতি না থাকায়, কাউকে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না।
তিনি আরও বলেন, বিভিন্ন জরুরি কাজে গত কয়েক দিন গভীর রাত পর্যন্ত জেগে ছিলেন তিনি। টানা পরিশ্রমের কারণে ত্রাণমন্ত্রী অসুস্থ হয়ে পড়েন।
পরিবারের পক্ষ থেকে আসাদুল হাবিব দুলুর সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন সেলিম আহমদ।
প্রসঙ্গত, লালমনিরহাটে দুই দিনের এক সফরে যোগ দিতে শনিবার (১১ এপ্রিল) সকালে ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর পৌঁছান আসাদুল হাবিব দুলু। তবে বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।

/এফআর/

মব থামাতে ব্যর্থ হচ্ছে সরকার: এনসিপি