ডিএনসিসিতে হামের টিকাদান কর্মসূচি শুরু

ডিএনসিসিতে হামের টিকাদান কর্মসূচি শুরু
নিজস্ব প্রতিবেদক

হামের প্রাদুর্ভাব রোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রবিবার (১২ এপ্রিল) কর্মসূচির উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
এদিন ঢাকা উত্তর-দক্ষিণসহ মোট ৫ সিটি কর্পোরেশনে হামের টিকা কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। গতকাল শনিবার স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বিষয়টি জানিয়েছিলেন।
এক অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব জানান, হামের প্রাদুর্ভাব মোকাবিলায় নানা উদ্যোগ নিয়েছে সরকার। দেশে টিকার কোনো ঘাটতি নেই। রোববার থেকে ঢাকা উত্তর-দক্ষিণ, চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশনে হামের টিকা কার্যক্রম শুরু হবে। ছয় মাস থেকে ৫৯ মাস বছর বয়সী বাচ্চারা হামের টিকা নিতে পারবে।
তিনি আরও জানান, আগামী ২০ এপ্রিল সারা দেশে একযোগে টিকা কার্যক্রম শুরু হবে।