ধর্ষণ মামলায় সংগীতশিল্পীর ২০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

ধর্ষণ মামলায় যুক্তরাষ্ট্রের গ্র্যামি-মনোনীত র্যাপার ও গায়ক মিস্টিক্যালকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে লুইজিয়ানার একটি আদালত।
মঙ্গলবার (১৬ জুন) এই রায় ঘোষণা করা হয়।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ঘটনায় ভুক্তভোগী আদালতে জানান, টাইলার তাকে মারধর, শ্বাসরোধ এবং জোরপূর্বক ধর্ষণ করেন। তিনি সর্বোচ্চ শাস্তির আবেদনও জানান। শুনানির আগে আদালতে টাইলার বলেন, যদি আমি সত্যিই এটা করে থাকি, তাহলে আমি সর্বোচ্চ শাস্তিরই যোগ্য।
জানা গেছে, ২০২২ সালের জুলাইয়ে মাইকেল টাইলারকে গ্রেপ্তার করা হয়। তখন তার বিরুদ্ধে ধর্ষণ, ডাকাতি, ঘরোয়া সহিংসতা, অবৈধভাবে আটকে রাখা এবং সম্পত্তি ধ্বংসের মতো একাধিক অভিযোগ আনা হয়েছিল। শুনানির ঠিক আগে তার আইনজীবীরা দোষ স্বীকারের সিদ্ধান্ত প্রত্যাহারের চেষ্টা করেন, তবে আদালত তা নাকচ করে দেয়।
গণমাধ্যমগুলো জানায়, এটি তার প্রথম অপরাধ নয়। এর আগেও ২০০৩ সালে যৌন নির্যাতনের মামলায় দোষ স্বীকার করে তিনি ছয় বছর কারাভোগ করেন এবং ২০১০ সালে মুক্তি পান। ২০১৭ সালে তার বিরুদ্ধে আরও দুটি ধর্ষণ ও অপহরণের অভিযোগ আনা হলেও পর্যাপ্ত প্রমাণ না থাকায় সেগুলো বাতিল হয়।
উল্লেখ্য, ১৯৯০-এর দশকের শেষ দিকে ‘নো লিমিট রেকোর্ডস’এর মাধ্যমে মিস্টিক্যাল খ্যাতি অর্জন করেন এই গায়ক। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘ড্যান্সার’।

জন্মদিন পালনের একদিন পর তুর্কি অভিনেত্রীর মৃত্যু