শিরোনাম

সচিব হলেন শরফ উদ্দিন ও খায়রুল কবির মেনন

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
সচিব হলেন শরফ উদ্দিন ও খায়রুল কবির মেনন
শরফ উদ্দিন আহমদ চৌধুরী (বাঁয়ে) ও মো. খায়রুল কবীর মেনন

সচিব পদে পদোন্নতি পেয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী ও পরিবহণ পুল কমিশনার মো. খায়রুল কবীর মেনন। এদিকে সচিব পদমর্যাদার একজন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

বুধবার (১৭ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। আর জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমীর মহাপরিচালক (সচিব) হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিবহণ পুল কমিশনার (অতিরিক্ত সচিব) মো. খায়রুল কবীর মেনন।

জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির পরিপরিচালক মুহাম্মদ রফিকুল ইসলামকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

/এফসি/