হাম উপসর্গে প্রাণ গেলো আরও ৪ শিশুর, মোট মৃত্যু ৬৬১

নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬১ জনে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ (বুধবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আরও চার শিশু মারা গেছে। তাদের মধ্যে তিনজন সিলেট বিভাগের। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনও শিশুর মৃত্যু হয়নি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১১ রোগীর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এই সময়ে হামের উপসর্গ নিয়ে মোট ৯৬৬ শিশু হাসপাতালে আসে। তাদের মধ্যে ৮৭২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৮৮ হাজার ৮৯৫ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। তাদের মধ্যে ৭৩ হাজার ২৭৭ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। এসব শিশুর মধ্যে ১০ হাজার ৬৩৪ শিশুর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মোট ৫৬৮ শিশুর মৃত্যু হয়েছে। আর এই সময়ে হামে আক্রান্ত হয়ে আরও ৯৩ শিশু প্রাণ হারিয়েছে।
এছাড়া, এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন মোট ৬৯ হাজার ৬৮৮ শিশু।

হাম ও উপসর্গে একদিনে রেকর্ড ১৭ শিশুর মৃত্যু