শিরোনাম

মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর ‘লকডাউন’

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর ‘লকডাউন’
মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন

বিপজ্জনক পদার্থ শনাক্তকারী সেন্সর থেকে সংকেত পাওয়ার পর মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন লকডাউন করা হয়েছে। এসইসঙ্গে ভবনটি আংশিকভাবে খালি করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে সংশ্লিষ্ট তিনটি সূত্র এবং স্থানীয় দমকল বিভাগ জানিয়েছে, ‘বিপজ্জনক রাসায়নিক পদার্থের’ কারণে ভবনটির একাধিক তলা ও করিডোর বন্ধ করে দেওয়া হয়েছে এবং অন্যদের সরিয়ে নেওয়া হয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটির দ্বিতীয় থেকে পঞ্চম তলা লকডাউন করা হয়েছে। এর আওতায় কয়েকটি করিডোরও রয়েছে।

ঘটনাটির সঙ্গে পরিচিত একটি সূত্র অনুসারে, পেন্টাগনের একটি সেন্সর সিস্টেম অ্যানথ্রাক্সের সম্ভাব্য উপস্থিতি শনাক্ত করার পর লোকজনকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। কিন্তু সংশ্লিষ্ট সূত্রগুলোর মধ্যে একজন বলেছেন, সেন্সর সিস্টেমটি ত্রুটিপূর্ণ ছিল, যার ফলে এই ভুল সংকেতটি দেয়।

পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেন, পেন্টাগনের অভ্যন্তরীণ সিস্টেমগুলো ‘বায়ুর গুণমান সংক্রান্ত একটি সমস্যা শনাক্ত করেছে, যার গুরুত্ব নির্ধারণ না করা পর্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।’

বিভাগটি ক্ষতিগ্রস্ত এলাকার জন্য ‘শেল্টার-ইন-প্লেস’ আদেশসহ সাধারণ সুরক্ষা প্রোটোকল কার্যকর করা হয়।

পেন্টাগনের নিরাপত্তা দলের পাঠানো অভ্যন্তরীণ নির্দেশনায় বলা হয়েছে, ‘বায়ুর মান নিয়ে একটি সমস্যা’ শনাক্ত হয়েছে এবং অতিরিক্ত পরীক্ষার প্রয়োজন রয়েছে।


এরপর পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, ভবনটিতে থাকা পুলিশ গ্যাস মাস্ক ও রাসায়নিক সুরক্ষামূলক সরঞ্জাম পরেছিল।

স্থানীয় সময় দুপুর ১টা ৩১ মিনিটে পেন্টাগনের মুখপাত্র সামাজিকমাধ্যম এক্সে পোস্ট করে জানান, পেন্টাগনে ‘স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে’।

সূত্র: সিএনএন

/জেএইচ/