ঢাকার যানজট নিরসনে পরিকল্পনা নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

ঢাকা শহরের যানজট নিরসনে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা শহরের যানজট কীভাবে কমানো যায় তা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও দুই সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে আজ দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে। ওই বৈঠকে রাজধানী ঢাকা শহরের বিশেষ করে অটোরিকশাগুলো কীভাবে নিয়ন্ত্রণ নেওয়া যায় তা নিয়েও আলোচনা হয়েছে। ওই বৈঠকে পুলিশের উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যানজট নিরসনে স্বল্পমেয়াদি যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তার সুবিধা এপ্রিলেই পাওয়া যাবে। এরপর পর্যায়ক্রমে মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো বাস্তবায়নে কাজ করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশীয় প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক সিগন্যালগুলো কীভাবে কাজে লাগানো যায় তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে ট্রাফিক সিগন্যাল বসানো হবে।