হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধের ঘোষণা ইরানের

সিটিজেন ডেস্ক

মার্কিন হামলার জবাবে জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে ইরান। দেশটির শীর্ষ যৌথ সামরিক কমান্ড বৃহস্পতিবার (১১ জুন) তেলবাহী ও বাণিজ্যিক জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে।
তারা জানিয়েছে, যে কোনো জাহাজ অতিক্রমের চেষ্টা করলে সেটিকে লক্ষ্য করে গুলি চালানো হবে।
ইতোমধ্যেই দুটি জাহাজ আক্রান্ত হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড (আইআরজিসি) জানিয়েছে, অনুমতি ছাড়া দুটি তেলের ট্যাঙ্কার হরমুজ পার হওয়ার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
বিশ্ব জালানি পরিবহনের ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে হয়ে থাকে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালালে গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ করে দেয় তেহরান। এতে বিশ্বব্যাপী জ্বালানি তেলের সরবরাহ বাধাগ্রস্ত হয়। যার ফলে বিশ্বব্যাপী তেলের দাম আকাশচুম্বী হয়।
এর আগে গত সোমবার হরমুজের কাছে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। তেহরানকে এর দায় দিয়ে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। পাল্টা হামলা চালায় ইরানও। এরপরই নতুন করে দুই দেশের মধ্যে সংঘাত শুরু হয়েছে।
সূত্র: রয়টার্স, আল জাজিরা

ইরানে দ্বিতীয় দিনের মতো হামলা যুক্তরাষ্ট্রের