শিরোনাম

দেশে আবারও ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
দেশে আবারও ভূমিকম্প অনুভূত
প্রতীকী ছবি।

চার দিনের মাথায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টা ৪০ মিনিটে অনুভূত হওয়া এই ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৪ দশমিক ৫।

ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) দেওয়া তথ্য অনুযায়ী, এ ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেটের করিমগঞ্জ সীমান্তবর্তী ভারতের শিলচরে। দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা সিলেট ছাড়াও ময়মনসিংহ এবং ঢাকার বেশ কিছু এলাকায় ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

এর আগে রবিবার (৭ জুন) রাত ১১টা ৩৭ মিনিটের দিকে ৫ দশমিক ৬ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল সারা দেশ, যার কেন্দ্রস্থল ছিল ভুটানে।

/এমএকে/