চোটে শেষ বিশ্বকাপ, অবসর নিলেন জাপানের অধিনায়ক

সিজেডএন স্পোর্টস ডেস্ক

শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। তবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগেই বড় ধাক্কা খেলো জাপান। দলটির অধিনায়ক ওয়াতারু এন্দো চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। এরপর আন্তর্জাতিক ফুটবলকেও বিদায় জানিয়েছেন তিনি।
পায়ের চোট থেকে সেরে উঠতে পারেননি ৩৩ বছর বয়সী এ ডিফেন্সিভ মিডফিল্ডার। সামাজিক যোগাযোগমাধ্যমে জাপানের জার্সি তুলে রাখার ঘোষণা দেন এন্দো। তার জায়গায় বরুসিয়া মনশেনগ্লাডবাখের শুতো মাচিনোকে দলে অর্ন্তভুক্ত করেছে জাপান।
গত ফেব্রুয়ারিতে প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচে পায়ে গুরুতর চোট পান এন্দো। সেই ইনজুরি তার ক্লাব মৌসুমের ইতি টেনে দেয়। মাঠের বাইরে থেকে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলেও পুরোপুরি ফিট হতে পারেননি তিনি।
অবশ্য জাপানের প্রাথমিক স্কোয়াডে ওয়াতারু এনদোর নাম থাকায় কিছুটা আশার আলো দেখেছিলেন ভক্তরা।
শেষ পর্যন্ত বাধ্য হয়েই বিশ্বকাপ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন।
বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার খবরের পাশাপাশি এক বড় চমক নিয়ে আসেন ওয়াতারু এন্দো। কেবল বিশ্বকাপ থেকেই নয়, আন্তর্জাতিক ফুটবল থেকে পুরোপুরি অবসরের ঘোষণা দিয়েছেন জাপান জাতীয় দলের এই অধিনায়ক।
নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে এন্দো বলেন, ‘আমি বিশ্বকাপ স্কোয়াড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছি। চোট পাওয়ার পর থেকে এই সময় পর্যন্ত আমি নিজের সর্বোচ্চ চেষ্টা করেছি, তাই আমার কোনো আক্ষেপ নেই।’
অধিনায়ক ওয়াতারু এন্দো ছিটকে যাওয়ায় তার জায়গায় ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে ডাকা হয়েছে বরুশিয়া মনশেনগ্লাডবাখের মিডফিল্ডার শুতো মাচিনোকে।
এবারের বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে খেলবে জাপান। তাদের সঙ্গী নেদারল্যান্ডস, সুইডেন এবং তিউনিসিয়া। ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে জাপানের বিশ্বকাপ অভিযান।

রিয়ালে ফিরলেন ‘দ্য স্পেশাল ওয়ান’
৩ লাল কার্ডের ম্যাচে মেক্সিকোর জয়