যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে যা বললো অস্ট্রেলিয়া

সিটিজেন ডেস্ক

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র–ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন।
তারা বলেন, ইরানের কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া এবং বেসামরিক জাহাজ, বেসামরিক অবকাঠামো ও তেল-গ্যাস স্থাপনায় হামলার কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে নজিরবিহীন চাপ তৈরি হয়েছে এবং তেল ও জ্বালানির দামেও প্রভাব পড়ছে।
বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধ দীর্ঘায়িত হলে বৈশ্বিক অর্থনীতির ওপর প্রভাব আরও ভয়াবহ হবে এবং মানবিক ক্ষতিও বাড়বে।
আলবানিজ ও ওং মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান, যাদের মধ্যে পাকিস্তান, মিসর, তুরস্ক ও সৌদি আরব রয়েছে। তারা আশা প্রকাশ করেন, এই যুদ্ধবিরতি বজায় থাকবে এবং আলোচনার মাধ্যমে সংঘাতের স্থায়ী সমাধান আসবে।
সূত্র: আল জাজিরা