মার্কিন হামলার আশঙ্কায় পশ্চিমাঞ্চলের আকাশসীমা বন্ধ করলো ইরান

সিটিজেন ডেস্ক

ওয়াশিংটনের সাথে চলমান কূটনৈতিক আলোচনার মধ্যেই নতুন করে মার্কিন সামরিক হামলার আশঙ্কায় দেশের পশ্চিমাঞ্চলের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ইরান সিভিল এভিয়েশন অর্গানাইজেশন।
শনিবার (২৩ মে) জারি করা জরুরি নির্দেশনার ফলে তেহরানের ফ্লাইট ইনফরমেশন রিজিওনের পশ্চিমাঞ্চলীয় সেক্টরে অবস্থিত সব বিমানবন্দরে বেসামরিক ফ্লাইটের অনুমতি বাতিল করা হয়েছে। এ সিদ্ধান্তের কারণে বর্তমানে পুরো ইরানে মাত্র ৮টি বিমানবন্দর সচল রয়েছে। তবে সচল থাকা এসব বিমানবন্দরেও বিমান চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে না। কেবল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে এবং প্রতিটি পৃথক ফ্লাইটের জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছ থেকে নতুন করে অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
আঞ্চলিক তীব্র উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কার মুখেই তেহরান এ কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এর আগে শুক্রবার (২২ মে) মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস এবং সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, জোরালো কূটনৈতিক তৎপরতা চালানো সত্ত্বেও ইরানের ওপর নতুন করে হামলার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে ওয়াশিংটন। মার্কিন সামরিক বাহিনী চলতি সপ্তাহের শেষেই এ সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানালেও চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা এখনও নিশ্চিত করেনি। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ জার্সিতে তার ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিয়েতে উপস্থিত থাকার পূর্বনির্ধারিত সূচি বাতিল করে রাষ্ট্রীয় জরুরি কাজের কথা বলে ওয়াশিংটনেই অবস্থান করছেন। এ পরিস্থিতি সম্ভাব্য এ সংঘাতের আশঙ্কাকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
সূত্র: গালফ নিউজ

শর্তসাপেক্ষে পারমাণবিক কর্মসূচিতে ছাড় দিতে চায় ইরান