হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যু বেড়ে ১০১২

নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২ জনে। তাদের মধ্যে উপসর্গ নিয়ে ৯১২ এবং নিশ্চিত হামে আরও ১০০ শিশু মারা গেছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ (শুক্রবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে তিন শিশু মারা গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম বিভাগে দুই শিশু ও ঢাকায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় মোট ৩৪ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এই সময়ে আরও এক হাজার ১ হাজার ৭৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ (শুক্রবার) পর্যন্ত মোট ১ লাখ ৮৯ হাজার ৭৮৯ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৪৭১ শিশু। একই সময়ে মোট ১ লাখ ৪৩ হাজার ৮৬৪ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু