ইসরায়েলকে ‘বিরানভূমিতে’ পরিণত করার হুমকি ইরানের

সিজেডএন ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন হুমকি দিয়েছে ইসলামিক রিপাবলিক অব ইরান। দেশটির জ্বালানি অবকাঠামোয় হামলা চালানো হলে ইসরায়েলকে ‘বিরানভূমিতে’ পরিণত করা হবে বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একইসঙ্গে ইসরায়েলিদের মিসরের সিনাই উপদ্বীপে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে ইরানের অভিজাত এই বাহিনী। সিনাই উপদ্বীপ মিসরের ভূখণ্ডের অংশ।
রবিবার (১৮ অক্টোবর) আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা ইংলিশের এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এ হুমকির কথা জানানো হয়। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভিসহ কয়েকটি সংবাদমাধ্যমেও বক্তব্যটি প্রকাশ করেছে।
মোহেব্বি বলেন, ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলা হলে দেশটির তরুণ বিজ্ঞানীরা তা দ্রুত মেরামত করবেন। তবে এর জবাবে অধিকৃত ভূখণ্ডকে চিরতরে ‘বিরানভূমিতে’ পরিণত করা হবে। আর সেখানকার বাসিন্দাদের সিনাই উপদ্বীপে সরিয়ে দেওয়া হবে। কী ঘটতে যাচ্ছে, তা বিশ্ব দেখবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলার আশঙ্কার পরিপ্রেক্ষিতে এই হুঁশিয়ারির ঘটনা সামনে এলো।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের মধ্যে ইরানের জ্বালানি স্থাপনা ও পরিবহনব্যবস্থা ক্রমেই হামলার ঝুঁকিতে পড়ছে।
সম্প্রতি রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শুরুর পর থেকে ইরান ও তাদের মিত্র গোষ্ঠীগুলো উপসাগরীয় দেশগুলোর ৮৪টি গুরুত্বপূর্ণ অবকাঠামোয় অন্তত ১৩৫টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব স্থাপনার মধ্যে জ্বালানি অবকাঠামোও রয়েছে। কাতারের রাস লাফান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেন্দ্র এবং সৌদি আরবের তেল পরিবহন পাইপলাইনও ঝুঁকির মুখে পড়েছে।
সূত্র: গালফ নিউজ

বিশ্ব বিস্মিত হবে: নতুন সংঘাতের প্রস্তুতি ইরানের