অপরাজিত ৪০০ রানে ভারতীয় ব্যাটসম্যানের ইতিহাস

সিজেডএন স্পোর্টস ডেস্ক

রঞ্জি ট্রফিতে অভিষেকে এক রানের জন্য সেঞ্চুরি না পাওয়া চিন্ময় সুতার এবার নাম লেখালেন ইতিহাসের পাতায়। প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় ম্যাচেই উপহার দিলেন অপরাজিত ৪০০ রানের ইনিংস!
ভারতের প্রথম শ্রেণির ঐতিহ্যবাহী টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে নাগাল্যান্ডের বিপক্ষে ৪০০ রান করে অপরাজিত থাকেন মিরোরামের টপ অর্ডার ব্যাটসম্যান সুতার। তার ৫১৭ বলের ইনিংসটি সাজানো ৭ ছক্কা ও ৪৬ চারে।
রঞ্জি ট্রফিতে ৭৮ বছর পর দেখা গেলো কোনো কোয়াড্রপল সেঞ্চুরি। ১৯৪৮-৪৯ মৌসুমে কাথিয়াওয়ারের বিপক্ষে মহারাষ্ট্রের হয়ে অপরাজিত ৪৪৩ রান করে রেকর্ডটি এখনও বিবি নিম্বালকারের।
প্রথম শ্রেণির ক্রিকেটে কোয়াড্রপল সেঞ্চুরি করা দশম ব্যাটার সুতার। এই সংস্করণে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের বিশ্ব রেকর্ডটি ব্রায়ান লারার। ১৯৯৪ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ওয়ারউইকশায়ারের হয়ে ডারহামের বিপক্ষে অপরাজিত ৫০১ রানের ইনিংস খেলেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) নামের পাশে ১৮০ রান নিয়ে ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শুরু করেন সুতার। ১৫৫তম ওভারের প্রথম বলে ডানহাতি এই ব্যাটসম্যান ৪০০ ছোঁয়ার পর ৯ উইকেটে ৫৮১ রানে ইনিংস ঘোষণা করে দেয় মিজোরাম।
২০২৬-২৭ মৌসুম শুরুর আগে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) কাছ থেকে অনাপত্তিপত্র নিয়ে মিজোরামে যোগ দেন সুতার। গত সপ্তাহে মৌসুমের প্রথম ম্যাচে মনিপুরের বিপক্ষে রাঞ্জি ট্রফিতে অভিষেক হয় তার।

রিয়ালের হয়ে বিরল কীর্তি দিয়োমান্দের