সরকারি কর্মচারীদের ভাতা নির্ধারণে নতুন নির্দেশনা

সিজেডএন ডেস্ক

সরকারি কর্মচারীদের মূল বেতনের ওপর নির্ভরশীল বিভিন্ন ভাতা নির্ধারণ ও পরিশোধের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এসব ভাতা ২০২৬ সালের ৩০ জুন কর্মচারীদের আহরিত মূল বেতনের ভিত্তিতে নির্ধারণ করতে হবে।
রবিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। সোমবার এটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে।
অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যেসব কর্মচারী চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর আওতাভুক্ত নন, তাদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে। এসব কর্মচারী মূল বেতনের নির্দিষ্ট শতাংশের ভিত্তিতে যেসব প্রচলিত ভাতা পেয়ে থাকেন, তা ২০২৬ সালের ৩০ জুন আহরিত মূল বেতন অনুসারে নির্ধারণ ও পরিশোধ করতে হবে।
পরবর্তী নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত এ নিয়ম কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।