মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করলো মধ্যপ্রাচ্যের ৩ দেশের দূতাবাস

সিজেডএন ডেস্ক

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি ঘটায় যেকোনো মুহূর্তে ইরানের বড় ধরনের হামলার আশঙ্কা করছে মার্কিন প্রশাসন। এ পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের জন্য উচ্চমাত্রার জরুরি সতর্কবার্তা জারি করেছে ওয়াশিংটন।
সোমবার ১৯ (অক্টোবর) সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো থেকে এক যৌথ বার্তায় তাদের নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।
দূতাবাসগুলোর পক্ষ থেকে জানানো হয়, ইরান এবং তাদের মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলো যেকোনো সময় উপসাগরীয় অঞ্চলে হামলা চালাতে পারে। এ ধরনের হামলা শুরু হলে বিমান চলাচল বন্ধ, আকাশসীমা সাময়িক সিল করে দেওয়া এবং সার্বিক ভ্রমণ ব্যবস্থা পুরোপুরি থমকে যাওয়ার মতো বড় জটিলতা তৈরি হতে পারে। এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রবাসী মার্কিনিদের আগে থেকেই প্রয়োজনীয় মানসিক ও বস্তুগত প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে সতর্কবার্তায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের আকস্মিক হামলা বা তৎপরতা বেড়ে যাওয়ার ঝুঁকি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সৌদি আরবের বিমানবন্দর এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হুথিদের একের পর এক হামলার কথা স্মরণ করিয়ে দূতাবাসগুলো জানায়, যেকোনো মুহূর্তে আঞ্চলিক এ শত্রুতা নতুন করে আরও ভয়াবহ রূপ নিতে পারে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

সৌদি আরবের ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি