ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত

ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত
সিটিজেন ডেস্ক

ইরানের বিরুদ্ধে অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের একটি সামরিক রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়েছে। ইরাকের আকাশসীমায় কেসি-১৩৫ রিফুয়েলিং বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনার পর উদ্ধারকাজ শুরু করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
বৃহস্পতিবার (১২ মার্চ) এক বিবৃতিতে সেন্টকম এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইউএস সেন্ট্রাল কমান্ড একটি মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হওয়ার বিষয়ে অবগত। ‘এপিক ফিউরি’ অভিযান চলার সময় বন্ধুপ্রতিম আকাশসীমায় এই ঘটনা ঘটে। বর্তমানে উদ্ধার তৎপরতা চলছে। এই ঘটনায় দুটি বিমান যুক্ত ছিল। এর মধ্যে একটি বিমান পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয়। দ্বিতীয়টি নিরাপদে অবতরণ করেছে।

সেন্টকম দাবি করেছে, শত্রুপক্ষের হামলা কিংবা ভুলবশত নিজেদের বাহিনীর (ফ্রেন্ডলি ফায়ার) হামলায় এই দুর্ঘটনা ঘটেনি।
নাম না প্রকাশ করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে জানান, বিধ্বস্ত বিমানটিতে ৬ জন আরোহী ছিলেন।
যুদ্ধের সময় সাধারণত অনেক দূর থেকে উড়ে আসা যুদ্ধবিমানকে মাঝপথে জ্বালানি সরবরাহ করতে রিফুয়েলিং বিমান ব্যবহার করা হয়।
সূত্র: দ্য গার্ডিয়ান