শিরোনাম

ধ্বংসস্তূপের মধ্যে ফিরতে পারলেও খুশি লেবানিজরা

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ধ্বংসস্তূপের মধ্যে ফিরতে পারলেও খুশি লেবানিজরা
বাড়ি ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত লেবানিজরা। ছবি: আল জাজিরা

ইসরায়েল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে কয়েকমাসব্যাপী যুদ্ধের কারণে বাস্তুচ্যুত দক্ষিণ লেবাননের কিছু বাসিন্দা সোমবার তাদের বাড়িতে ফিরতে শুরু করেছেন। শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধের অবসানের একটি চুক্তি স্বাক্ষরিত হলে সেখানকার সংঘাতের অবসান ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

‘এরচেয়ে ভালো অনুভূতি আর হয় না। আমরা আমাদের শহরে, আমাদের জমিতে ফিরছি,’ টায়ার শহরের উদ্দেশে যাত্রা করা এক ব্যক্তি রয়টার্সকে এ কথা বলেন।

টায়ারের আরেকজন ব্যক্তি জানান, ‘বাড়ি ফেরাটা এক অবর্ণনীয় অনুভূতি। ধ্বংসস্তূপের মধ্যে ফিরলেও কিছু যায় আসে না।’

যদিও ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না বলে জানিয়েছে। এছাড়া দক্ষিণ লেবাননের কর্তৃপক্ষ লোকজনকে তাড়াহুড়ো করে ফিরে আসার বিরুদ্ধে সতর্ক করেছে। তবুও বাসিন্দারা তাদের বাড়িতে ফেরার চেষ্টা করছেন।

এর আগে সোমবার (১৫ জুন) মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তিতে লেবাননে যুদ্ধবিরতি অন্তর্ভুক্ত ছিল বলে জানান। তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্ৎজ জানিয়েছেন, ইসরায়েলি সৈন্যরা দক্ষিণ লেবানন, গাজা ও সিরিয়ার নিরাপত্তা অঞ্চলগুলো থেকে সরে যাবে না।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, তাদের সেনারা যেসব অঞ্চল দখল করেছে, সেখান থেকে সরবে না।

সূত্র: সিএনএন

/জেএইচ/