লেবাননে ইসরায়েলি হামলায় জাপানের উদ্বেগ

সিজেডএন ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরান সব রণাঙ্গনে যুদ্ধবিরতির একটি চুক্তিতে পৌঁছানো সত্ত্বেও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে উদ্বেগ প্রকাশ করেছে জাপান।
মঙ্গলবার (১৬ জুন) জাপানের মুখ্য ক্যাবিনেট সচিব মিনোরু কিহারা ‘দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকা নিয়ে’ উদ্বেগ প্রকাশ করেছেন।
এর আগে সোমবার লেবাননে ভয়াবহ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত একজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
লেবাননসহ সব ফ্রন্টেই যুদ্ধবিরতি হলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবানন থেকে সরে যাবে না।
এর আগে দীর্ঘ তিন মাসের অধিক সময় ধরে চলা সংঘাত ও উত্তেজনার পর যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। সোমবার (১৫ জুন) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেন। এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে এক পোস্টে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। সেইসঙ্গে হরমুজ প্রণালি খোলা ও ইরানের বন্দরগুলো থেকে অবরোধ তুলে দেওয়ার নির্দেশও দিয়েছেন।
এরপর ইরানের আধা সরকারি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর নিউজ সমঝোতা স্মারকে থাকা ১৪টি বিষয় প্রকাশ করে। এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি, ৩০ দিনের মধ্যে ইরানের বন্দরগুলোর ওপর দেওয়া মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং ইরানের আশপাশ থেকে যুক্তরাষ্ট্রের বাহিনী প্রত্যাহার।
এছাড়া ইরানের ব্যবস্থাপনায় ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের জন্য কমপক্ষে ৩০০ বিলিয়ন ডলার মূল্যের পুনর্গঠন পরিকল্পনা প্রদান করবে। আর ইরানের তেল ও জ্বালানি পণ্যের ওপর থাকা নিষেধাজ্ঞার অবসান ঘটানো হবে।
সূত্র: আল জাজিরা

লেবাননে আবারও হামলা ইসরায়েলের, ২০ এলাকা ছাড়তে নির্দেশ
হরমুজে শুল্ক আরোপের খবর ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক কৌশল: ভ্যান্স