শিরোনাম

বিশ্ববাজারে কমলো তেলের দাম, চাঙ্গা শেয়ারবাজার

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
বিশ্ববাজারে কমলো তেলের দাম, চাঙ্গা শেয়ারবাজার
তেলের দামে বড় পতন

যুদ্ধের অবসান ও উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এতে হরমুজ প্রণালি পুনরায় চালু করা ও ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন অবরোধ তুলে নেওয়ার কথা বলা হয়েছে। এই চুক্তি স্বাক্ষরের পরদিন বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১২ টা ৫ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৮৯ সেন্ট বা ১.১২ শতাংশ কমে ৭৮.৬৬ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৯৮ সেন্ট বা ১.২৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৫.৮১ ডলারে নেমে এসেছে।

এদিকে চুক্তির পর এশিয়ার শেয়রবাজার চাঙ্গা হয়ে উঠেছে। জাপানের প্রধান সূচক নিক্কেই ২২৫ এবং দক্ষিণ কোরিয়ার কসপি উভয়ই সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। এ দুটি সূচক যথাক্রমে ২ শতাংশ ও ১.৭ শতাংশেরও বেশি বেড়েছে। তাইওয়ানের শেয়ারবাজার সূচক তায়েক্সও ১.৩ শতাংশ বেড়েছে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/