দলের সঙ্গে অনুশীলন শুরু নেইমারের, স্বস্তিতে ব্রাজিল

সিজেডএন স্পোর্টস ডেস্ক

চোটের কারণে বিশ্বকাপের শুরু থেকে মাঠের বাইরে থাকা নেইমার জুনিয়র অবশেষে অনুশীলনে ফিরেছেন, যা ব্রাজিল দলে বড় স্বস্তি এনে দিয়েছে। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বুধবার (১৭ জুন) প্রথমবারের মতো সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দেন সেলেসাওদের এই পোস্টারবয়। শুরুতে এককভাবে গা গরম করার পর ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড দলের মূল ড্রিলেও অংশ নেন। বিশ্বকাপের আগমুহূর্তে পাওয়া কাফের চোট কাটিয়ে তার এই প্রত্যাবর্তনকে মাঠে ফেরার পথে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
এর আগে, ১৭ মে সান্তোসের হয়ে খেলার সময় ডান পায়ের কাফে গুরুতর চোট পান নেইমার। এরপর থেকে মাঠের বাইরে থাকা এ তারকা ফুটবলার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেলেও এখন পর্যন্ত কোনো ম্যাচে অংশ নিতে পারেননি। মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচেও তাকে বেঞ্চে বসেই কাটাতে হয়েছে। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, নেইমারের শারীরিক অবস্থার আশাব্যঞ্জক উন্নতি হচ্ছে। মঙ্গলবার (১৬ জুন) তিনি প্রথমবার বল পায়ে মাঠে নামেন এবং এর পরদিনই সতীর্থদের সাথে অনুশীলনে যোগ দিয়ে ফেরার প্রক্রিয়াকে আরও এক ধাপ এগিয়ে নিলেন।
তবে হাইতির বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নেইমারকে মাঠে দেখা যাবে কি না, সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কোনো ধরনের ঝুঁকি এড়াতে দলের মেডিকেল বিভাগ ও কোচিং স্টাফ তাকে পুরোপুরি ফিট হওয়ার জন্য পর্যাপ্ত সময় দিতে চায়। মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ মিশন শুরু করা ব্রাজিলের জন্য গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে নেইমারের অনুশীলনে ফেরা দলের আত্মবিশ্বাস ও সমর্থকদের প্রত্যাশা দুই-ই বাড়িয়ে দিয়েছে। কোচ কার্লো আনচেলত্তিও জানিয়েছেন, দ্রুত মাঠে ফিরতে কঠোর পরিশ্রম করছেন নেইমার। সেলেসাও শিবিরের আশা, নকআউট পর্ব শুরু হওয়ার আগেই নিজেদের সবচেয়ে অভিজ্ঞ এই তারকাকে তারা সম্পূর্ণ ফিট অবস্থায় দলে পাবে।

আনচেলত্তিকে নিয়ে সমালোচনার ঝড় ব্রাজিলের গণমাধ্যমে
কুরাসাওকে উড়িয়ে ব্রাজিলের রেকর্ড ভাঙলো জার্মানি