ট্রাক উল্টে রেললাইনে, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুভর্তি ট্রাক রেললাইনের ওপর উল্টে পড়েছে। এতে সারা দেশের সঙ্গে কুড়িগ্রামের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।
এ ঘটনায় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। একই সঙ্গে রাজারহাট-তিস্তা সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৭টা ১০ মিনিটের দিকে রাজারহাট উপজেলার পেট্রলপাম্প-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, বালুভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ে। এতে রেলপথ সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যায়। দুর্ঘটনার কারণে কুড়িগ্রাম এক্সপ্রেস কুড়িগ্রাম স্টেশনে পৌঁছাতে পারেনি। ফলে নির্ধারিত সময়ে স্টেশনে এসে বিপাকে পড়েন ঢাকাগামী যাত্রীরা। এছাড়া ওই রেলপথসংলগ্ন রাজারহাট-তিস্তা সড়কও অবরুদ্ধ হয়ে পড়ে। এতে উলিপুর, রাজারহাট ও কুড়িগ্রাম থেকে সড়কপথে ঢাকা ও রংপুরগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের ইনচার্জ কণিকা আক্তার বলেন, বালুভর্তি একটি ট্রাক রেললাইনের ওপর উল্টে পড়েছে। ট্রাকটি সরানোর কাজ চলছে। তবে কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।