গাজীপুরে পোশাক কারখানায় পানি পানের পর অসুস্থ শতাধিক শ্রমিক

গাজীপুর সংবাদদাতা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় একটি পোশাক তৈরির কারখানায় পানি পানের পর শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার ড্রেসম্যান লিমিটেড নামের একটি কারখানায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে কাজে যোগ দেওয়ার পর কারখানার সরবরাহ করা পানি পান করেন শ্রমিকরা। কিছুক্ষণ পর তাদের মধ্যে অনেকের বমি, পেটব্যথা, মাথা ঘোরা, দুর্বলতা ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। একপর্যায়ে অসুস্থ শ্রমিকদের সংখ্যা দ্রুত বাড়তে থাকলে কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অসুস্থ কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, কারখানার পানিতে দুর্গন্ধ ছিল। পানি পান করার কিছুক্ষণের মধ্যেই তারা অসুস্থ বোধ করেন। ধীরে ধীরে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।
ড্রেসম্যান লিমিটেড কারখানার এজিএম (প্রশাসন) আতিকুল ইসলাম জানান, ৪০-৫০ জন শ্রমিক অসুস্থ হয়েছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তার ধারণা, গত সোমবারে টানা বৃষ্টির পর আশপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। শ্রমিকেরা পানিতে ডুবে যাওয়া কলের পানি পান করেন এবং আজ সকালে কাজে এসে তারা অসুস্থ হয়ে পড়েন। কারখানার পানিতে কোনো সমস্যা পাওয়া যায়নি বলেও দাবি করেন তিনি।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদিয়া তাসনিম মুনমুন গণমাধ্যমকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে একের পর এক অসুস্থ শ্রমিক হাসপাতালে আসতে শুরু করেন। বেলা ১১টা পর্যন্ত প্রায় ৫০ জন শ্রমিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসেন জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে শিল্প পুলিশের একটি দল পাঠানো হয়েছে।

গাজীপুরে পোশাক কারখানায় ‘হঠাৎ’ অসুস্থ অর্ধশত শ্রমিক