ইসরায়েলের তেল শোধনাগারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

সিটিজেন ডেস্ক

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফায় একটি তেল শোধনাগারে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে তেল আবিব। তবে, হামলায় ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানানো হয়নি। আল-জাজিরা
বৃহস্পতিবার (১৯ মার্চ) এক বিবৃতিতে ইসরায়েলে জ্বালানিমন্ত্রী এলি কোহেন বলেন, শোধনাগারে হামলার ফলে বিদ্যুৎ সাময়িকভাবে ব্যাহত হয়। তবে, অল্প সময়ের মধ্যে বেশিরভাগ গ্রাহকের বিদ্যুৎ পুনঃস্থাপিত করা হয়েছে।
তিনি আরও বলেন, উত্তরের বিদ্যুৎ গ্রিডের ক্ষতি গুরুতর নয়। উত্তরের দিকে চালানো হামলায় ইসরায়েলের অবকাঠামোগত স্থাপনাগুলোর কোনো উল্লেখযোগ্য ক্ষতি হয়নি।
উল্লেখ্য, গত বছর ইরানের সঙ্গে ইসরাইল-যুক্তরাষ্ট্রের ১২ দিনের যুদ্ধের সময়েও হাইফার এই তেল শোধনাগারে হামলা হয়েছিল।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালিয়ে আসছে। এর জবাবে উপসাগরীয় দেশগুলো ও ইসরায়েলে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। গত বুধবার ইরানের সাউথ পার্স গ্যাস ফিল্ডে হামলা চালায় ইসরায়েল। এর জেরে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কয়েকটি তেল ও গ্যাস ক্ষেত্রে হামলা চালাচ্ছে তেহরান।