মাদার অব অল বম্বসের বাবা ইরানি জনগণ: আলিরেজা

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
মাদার অব অল বম্বসের বাবা ইরানি জনগণ: আলিরেজা
ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা

মার্কিন বোমা হামলা ও যুদ্ধের হুমকিকে পাত্তা না দিয়ে কঠোর জবাব দিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনীর নির্বাহী বিষয়ক উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা শেখ জানিয়েছেন, ইরানিরা সব বোমা তৈরি করতে সক্ষম। তারা আসলে যুক্তরাষ্ট্রের তথাকথিত মাদার অব অল বম্বস-এর বাবা।

যুক্তরাষ্ট্র ইরানের ওপর আবারও সামরিক আগ্রাসনের যে ইঙ্গিত দিচ্ছে, তার তীব্র নিন্দা জানিয়েছেন এ শীর্ষ সেনা কর্মকর্তা। তিনি বলেন, শত্রু যদি কোনো অন্যায্য দাবি চাপিয়ে দিতে চায় কিংবা কোনো দুঃসাহস দেখায়, তবে দেশটির জনগণই তার উচিত জবাব দেবে। বোমাবর্ষণ করে হাজার বছরের পুরনো একটি সভ্যতাকে কখনো ধ্বংস করা সম্ভব নয়। তাই শত্রুর এই জাতির বিরুদ্ধে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করার কোনো সুযোগই নেই।

আলিরেজা আরও জানান, তারা সব ধরনের হুমকির মুখেই চোখ রাখছেন। শত্রুর যেকোনো ভুল চালের কড়া জবাব দিতে সশস্ত্র বাহিনী একদম প্রস্তুত এবং তাদের আঙুল এখন ট্রিগারেই রয়েছে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/