টুপটুপ রিসোর্টে আগুন: ১০ দিন পর আরও এক মরদেহ উদ্ধার

কক্সবাজার সংবাদদাতা

কক্সবাজারের মেরিন ড্রাইভের ইনানী এলাকায় ‘টুপটুপ’ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে পুড়িয়ে যাওয়া রিসোর্টে তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার করা ১০ জনের মরদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হলেও নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার (২৭) ডিএনএ নমুনার সঙ্গে উদ্ধার হওয়া কোনো মরদেহের নমুনার মিল পাওয়া যায়নি। ফলে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে নিখোঁজ মুক্তার সন্ধানে রিসোর্ট এলাকায় আবারও তল্লাশি শুরু করে পুলিশ।
উখিয়া থানার ওসি আতিকুর রহমান বলেন, নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
এর আগে, গত ১৭ অক্টোবর উখিয়ার ইনানী এলাকায় টুপটুপ রিসোর্ট নামের একটি আবাসিক প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়।
সংবাদমাধ্যমে প্রকাশিত তালিকা অনুযায়ী, আগুনে নিহত ব্যক্তিরা হলেন– ইসরাত জাহান মালিহা (৩০), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী মেলিতা মেহেজাবিন আলভী (২৩), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লায়লা জাহান নাবিলা (২৭), নাফিসতা মীম (২৭), নাফিজের বড় বোন ফারিয়া কবির (৩৩), তার পাঁচ বছর বয়সী ভাগনে ফায়িজান আহম্মেদ, ঢাকার সাভারের ‘স্বপ্ন বিলাস স্কুল’ নামের একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নাসরিন আক্তার মুক্তা (২৯), ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. নাফিস তেহামী, জিহাদ হাওলাদার ও তারিকুল ইসলাম।

কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ১০ জনের পরিচয় মিলেছে 