ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসের দাবি সৌদি আরবের

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসের দাবি সৌদি আরবের
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

মক্কা জোটভুক্ত দেশগুলোর সঙ্গে ইরানের চলমান আলোচনার মধ্যেই সৌদি আরবে হামলার ঘটনা ঘটেছে। দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৪টি ড্রোন ধ্বংস করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দেশটির পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন পাঠানো হয়েছিল বলে জানিয়েছে সৌদি জোট।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে ইরানে আঞ্চলিক দেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের মধ্যেই এ ঘটনা ঘটল।

ইয়েমেনে বৈধতা পুনঃপ্রতিষ্ঠায় নিয়োজিত জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। একই সময়ে দক্ষিণাঞ্চল লক্ষ্য করে পাঠানো চারটি ড্রোনও ধ্বংস করা হয়।

গত কয়েকদিন ধরেই ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। লোহিত সাগর দিয়ে সৌদি তেল রপ্তানিতে অবরোধের ঘোষণা দেওয়ার পর হামলার আশঙ্কা আরও বৃদ্ধি পেয়েছে। ইয়েমেনের যেসব এলাকা হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে, সেগুলো পুনরুদ্ধারে দেশটির সরকারি বাহিনীকে সমর্থন দিচ্ছে সৌদি আরব। এজন্যই মূলত ইয়েমেন সৌদিকে টার্গেট করছে। অন্যদিকে, বাব আল-মান্দেব প্রণালিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে হুথিরা সামরিক তৎপরতা চালাচ্ছে।

এদিকে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিভুক্ত দেশগুলোর প্রতিনিধি এবং ইরানি কর্মকর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দেশগুলো ইরানে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে বলে জানায় তেহরান।

সূত্র: আরব নিউজ, আল জাজিরা

/জেএইচ/