হাম ও উপসর্গে একদিনে ৭ শিশুর মৃত্যু, মোট ১২৪০

নিজস্ব প্রতিবেদক

হাম ও রোগের উপসর্গ নিয়ে দেশজুড়ে একদিনে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪০ জনে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এতে বলা হয়েছে, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ (মঙ্গলবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুইজন করে শিশু এবং ঢাকা ও বরিশালে একজন করে শিশু মারা গেছে। এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় মোট ৬৩ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এই সময়ে আরও এক হাজার ২৩২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ (মঙ্গলবার) পর্যন্ত মোট ২ লাখ ৪৭ হাজার ৩২৫ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৯ হাজার ১২৭ শিশু। এসব শিশুর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে আরও ১ হাজার ১৩৫ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে মোট ১ লাখ ৯১ হাজার ৯০ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

পুরান ঢাকায় ১০-২০টি বাড়ি নিয়ে ব্লকভিত্তিক উন্নয়নের পরিকল্পনা